ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ভাড়াটিয়ার ১৩ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ মামলায় কেয়ারটেকার সাঈদ মোল্লাকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের টাকা আদায় করে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ)। তিনি বলেন, রায় শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পারে পরিবার নিয়ে ভাড়া থাকতো ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতো। তিনি প্রায় ভিকটিমকে কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২ অগাস্ট দুপুর ২টার দিকে সে তার ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে। আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করে। ২৩ সেপ্টেম্বর ভয়-ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন তার মা থানায় মামলা করেন।

পরের বছর ৩১ অগাস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আলী জিন্নাহ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ০১:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫