ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি রবিন ট্যাক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন কবির। পথিমধ্যে বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে কবির ছিটকে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ কবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাসসির উদ্দিন জাগো নিউজকে বলেন, সকালে রবিন ট্যাক্স নমক পোশাক কারখানার একজন শ্রমিক মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের কাজ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইননি প্রক্রিয়া চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

আপডেট সময় ০১:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫