ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মার্কিন দূতকে সিইসি

মবকারীরা ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন তাকে বলেছেন, ইলেকশন তো এখনো দেরি আছে। যখন ৩০০ আসনে একদিনে ভোট হবে, তখন তা ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার এলাকায় চলে গেছে। একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহর খালি হয়ে যাবে। যারা মব সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। সেখানে তিনি মবের বিষয়ে জানতে চাইলে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, একটা কথা তিনি (চার্জ দ্য অ্যাফেয়ার্স) বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি, এই দেশটা গুজবের দেশ। আমরা গুজবটা দূর করতে চাই। আমি গুজব কানে না নিতে বলেছি।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে থাকবে বলে আশাবাদ প্রকাশ করে সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আমাদের হাতে, সেহেতু ল’ অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা আমাদের দিক থেকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী যাদের যা করার আছে—সব জায়গায় আমরা সাপোর্ট দেই এবং তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ থাকে।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি প্রধান ডেভিড মু, রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ অংশ নেন। এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের কারণে বৈঠকটি বাতিল করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মার্কিন দূতকে সিইসি

মবকারীরা ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না

আপডেট সময় ০৮:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫