সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

১১ ভক্তের মৃত্যুর ৮৬ দিন পর নীরবতা ভাঙলো আইপিএল চ্যাম্পিয়নরা

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে

১৮ বছর অপেক্ষার পর আইপিএলের সর্বশেষ আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এমন আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিতে সময় নেয়নি। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই (৪ জুন) দর্শকদের জন্য বেঙ্গালুরুতে উৎসবের আয়োজন করা হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জন ভক্ত নিহত হয়েছেন। যা নিয়ে সেদিনই শোক জানিয়েছিল বেঙ্গালুরু।

ওই ঘটনায় পরবর্তী ৮৬ দিন পুরোপুরি নীরব ছিল আইপিএলের শিরোপাধারীরা। সাধারণত বড় লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো সারা বছরই নানা ক্রিকেটীয় মুহূর্ত নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকে। পুরো বছরে নিজেদের খেলাকেন্দ্রিক দুই মাসের ব্যস্ততা থাকলেও, বিশ্বজুড়ে সমর্থকদের সম্পৃক্ত রাখতে তারা প্রচারণা চালায় সবসময়। যা চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু শোকাবহ মুহূর্ত কাটিয়ে উঠতে তারা তিন মাস সময় নিয়েছে।

কেবল ১১ জনের প্রাণহানিই নয়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন আরও ৫৬ জন আহত হয়েছিলেন। যা আরও বড় আঘাতের কারণ হয়ে আসে কোহলি-হ্যাজলউডদের বেঙ্গালুরুর জন্য। ঘরোয়া প্রতিযোগিতা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিও আয়োজনের কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। তারা সেই প্রতিযোগিতার ছাড়পত্র পায়নি। ফলে খেলা সরিয়ে দেওয়া হয় মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে। তবে বেঙ্গালুরুতে মেয়েদের আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে জোরপ্রচেষ্টা চালিয়েছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

১১ ভক্তের মৃত্যুর ৮৬ দিন পর নীরবতা ভাঙলো আইপিএল চ্যাম্পিয়নরা

আপডেট সময় ০১:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫