সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মাঠের অবস্থা দেখে ‘কান্না চলে এসেছে’ বিসিবি সভাপতির

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৬:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

প্রায় ২০ বছর আগে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করা ফতুল্লার শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (সাবেক খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম) এখন পড়ে আছে রুগ্ন অবস্থায়। মূল মাঠ বা বাইরের মাঠ- কোনটিই খেলার উপযুক্ত নয়। ওই মাঠ ঘুরে দেখে তাই কান্না পাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। ২০০৬ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় এই মাঠে। ওই বছরই ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি টেস্ট ম্যাচও খেলে বাংলাদেশ।

এছাড়া ২০১৪ সালের এশিয়া কাপ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালসহ অনেক স্মরণীয় ম্যাচের সাক্ষী ফতুল্লা স্টেডিয়াম। কিন্তু গত কয়েক বছর ধরে খেলা অনুপযোগী অবস্থায় পড়ে আছে এই মাঠ।

২০১৬ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফতুল্লায়। প্রায় দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটের খেলাও হচ্ছে না সেখানে। অবশ্য হওয়ার কোনো অবস্থাও নেই। বছরের বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকত দেখে, বালু দিয়ে ভরাট করা হয়েছে ভেতরের ও বাইরের মাঠ।

ফলে এখন গ্যালারিরও অনেকটা চলে গেছে বালুর নিচে। তাই মাঠের পাশাপাশি গ্যালারিও তৈরি করতে হবে নতুন করে। কিন্তু খুবই ধীরগতিতে চলছে এই সংস্কারকাজ। কবে নাগাদ শেষ হবে কাজ আর কবে আবার শুরু হবে ওই মাঠে খেলা, তা বলতে পারে না কেউই। এর মধ্যেই রোববার ফতুল্লা স্টেডিয়াম ও নারায়ণগঞ্জের ক্রিকেটের হালচাল দেখতে যান বুলবুল। সেখানে ফতুল্লা স্টেডিয়াম ঘুরে কষ্ট পাওয়ার কথা বলেন বিসিবি সভাপতি।

তার ভাষায়, আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

মাঠের অবস্থা দেখে ‘কান্না চলে এসেছে’ বিসিবি সভাপতির

আপডেট সময় ০৬:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫