ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাপি ঋণের মামলা

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা কারাগারে

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মান । ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ মামলায় ল্যান্ডমার্ক লিমিটেডের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে, শনিবার (১৬ আগস্ট) গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণ খেলাপির দায়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন। বর্তমানে তার খেলাপি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ৪১ কোটি ২ লাখ টাকা।

সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত

খেলাপি ঋণের মামলা

শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা কারাগারে

আপডেট সময় ০৯:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫