ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে নারী ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল হলের ভোটকেন্দ্রে টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনন্সিটি‌উট এবং রোকেয়া হল ও শামসুন্নাহার হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্রে স্থাপনের দাবি করেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের যে পাঁচটি ডাকসু ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তা হল থেকে দূরে। এতে অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সাথে মিলে পরিকল্পনাভাবে এমনটা করেছে।

তিনি বলেন, টিএসসির মতো ছোট জায়গায় চৌদ্দ হাজারের বেশি ভোট কাস্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এখানে যদি একটা পরিকল্পনা আছে‌ । এখানে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করতে চাচ্ছে।একদল চাচ্ছে না নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এসময় তিনি প্রশাসনকে অতিদ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ছাত্ররাজনীতি করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। ছাত্র রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কল্যাণে তাদের সেন্টিমেন্ট বুঝে করতে হবে।যদি আমরা আমূল পরিবর্তন চাই তাহলে শিক্ষার্থীদের দাবি মাথায় রেখে ছাত্ররাজনীতি করা জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

আপডেট সময় ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫