ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

অবশেষে বঙ্গবন্ধুর ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীনের অনুরোধে ছবিটি সরিয়ে নিয়েছেন প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন।
‎সোমবার (৪ আগস্ট) নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন বলেন, ছবি টানিয়ে রাখা নিয়ে আলোচনা সৃষ্টির পর বিকেলে শিক্ষা অফিস থেকে ফোন পেয়ে ছবিটি আমি নিজের হাতে নামিয়ে নিয়েছি এবং ছবিটি স্কুলেরই একটি আলমারিতে রেখেছি।
নেছারাবাদ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পরেও এখনো ছবি টানিয়ে রাখার বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আমি ঘটনাটি জানার পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ফোন দেই। যেহেতু বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তাই ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাকে অনুরোধ করি। পরে তিনি ছবিটি নামিয়ে ফেলেছেন।
‎উল্লেখ্য, গতকাল রোববার (৩ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

অবশেষে বঙ্গবন্ধুর ছবি সরালেন সেই প্রধান শিক্ষিকা

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫