ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম (৩৫) নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ আলমগীর হোসেন আলম লক্ষ্মীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

আহত আলমগীর হোসেন বলেন, তার বাড়ির কাছাকাছি সীমান্তবর্তী কুমড়োর খালের শূন্যরেখা বরাবর একটি মাছের ঘের রয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘের তলিয়ে যাওয়ায় সোমবার ভোরে তিনি নেট দিয়ে ঘের বাঁধতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমণ্ডল, ডান চোখসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে হাসপাতালে আনা হয়। তার মুখমণ্ডল, মাথাসহ বিভিন্নস্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ বলেন, আমরা শুনেছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট সময় ০১:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫