ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ ৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ইকলিপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ঐ গ্রামের মৃত, গফুরের পুত্র মিন্টু মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য অনুরোধ জানালে পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ১৮ সদস্য  এবং পুলিশের ৬ সদস্যের বিশাল একটি দল রোববার (৩ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযানে চিহ্নিত মাদক কারবারি মিন্টু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ৬টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল মাদক পরিমাপক, মেশিন, ১টি কাঁচি, নগদ ৩৫,০৫০ টাকা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত অপরাধী হলেও একাধিক অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৌশলী আনিছুর রহমানকে ঘিরে গুরুতর অভিযোগ

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫