ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

ব্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা বহিষ্কার

ঋণখেলাপির মামলা করায় পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় শাখায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১ আগস্ট) দিনগত মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন সই করা প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদেশে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক দায় মিলেছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী চেতনা বা শক্তিকে ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।

এদিকে ব্যাংকে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ এনে ঘটনার দিন (৩১ জুলাই) ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে প্রধান আসামি করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল  আলম বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারে আমরা এরইমধ্যে কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছি। কিন্তু পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুরের অভিযোগ ওঠে যুবদল নেতা লোকমান হোসেনের বিরুদ্ধে। এসময় তার বিরুদ্ধে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ

ব্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা বহিষ্কার

আপডেট সময় ০৬:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫