ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, পুরো ঘটনার বর্ণনা দিল পুলিশ শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ, পালাল মাদক কারবারি বড়লেখার পিআইও মিজানুরের বিরুদ্ধে ১২% কমিশনের অভিযোগ, বাদ যায়নি মসজিদ-মন্দিরও ৬০০ কোটি টাকার জমি ৭১ লাখে! তেজগাঁওয়ের দুই প্লট ঘিরে অনিয়মের অভিযোগ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার সেনবাগের ওসি কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার সেতুর রেলিং ভেঙে নিচে বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। সেখানে হয়রানি বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগান দেন।

আন্দোলনকর্মী মহিউদ্দিন রণি বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ এখানে সাধারণ মানুষ এসে নানান সিন্ডিকেটের কারণে চিকিৎসা বঞ্চিত হন। এখানে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি থাকলেও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখে সিন্ডিকেট। এসবের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যতদিনে হাসপাতালে অব্যবস্থাপনা দূর না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

আরেক আন্দোলনকর্মী আসিফ বলেন, হাসপাতালটি এখন আর হাসপাতাল নেই। সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা পান না। সরকারি হাসপাতালে কেন মানুষ চিকিৎসা সেবা পাবে না তা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা।

তিনি বলেন, আমাদের আন্দোলনের সাথে বরিশালবাসী একমত। তারাও আমাদের সমর্থন দিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগে মিছিল সহকারে অবস্থান করলে হাসপাতালের কর্তৃপক্ষ আন্দোলনকর্মীদের সাথে কথা বলেন। তারা আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে সংকটগুলো সমাধানের চেষ্টা করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, পুরো ঘটনার বর্ণনা দিল পুলিশ

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল

আপডেট সময় ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫