ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’ একই কর্মস্থলে ৮ বছর দাপট খাটানো সেই সমবায় কর্মকর্তা মাহফুজা এবার মিঠাপুকুরে বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, জরিমানা-মুচলেকা

বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে ও পিটিয়ে হত্যা করেছে একদল বখাটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পথেঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে। এই ঘটনার ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা প্রকাশ করেছেন মানবিক মানুষরা।

পরে বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের অভিযান চালিয়ে খুঁজে বের করা হয়েছে। এর মধ্যে খোকন হাওলাদার নামে একজনকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা, জরিমানা-মুচলেকা

আপডেট সময় ১১:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫