ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব: ছাত্রলীগ সভাপতি

আগামী ১০ ডিসেম্বর বিএনপি তাদের সমাবেশে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে আছে। ১০ ডিসেম্বর যদি খুনি জিয়ার অবৈধ বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাতভাঙা জবাব দেবে৷ ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাদের ছাত্রত্ব নেই দাবি করে ছাত্রলীগ আল নাহিয়ান খান জয়।

করোনাকালে ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে দাবি করে তিনি বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো করোনাকালে মানুষের জন্য কাজ করেনি। বরং ষড়যন্ত্র করেছে। আল নাহিয়ান খান জয় বলেন, এখন আর দেশে টেন্ডারবাজি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরে অনার্স, এক বছরে মাস্টার্স হয়। বক্তব্যের শেষ দিকে গণমাধ্যমের সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি বলেন, গণমাধ্যম শুধু ছাত্রলীগের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। তাদের অর্জনগুলো তুলে ধরে না। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব: ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২