ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

থেমে থেমে বৃষ্টি ভোগাবে সারা দিন

নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত সারা দেশেই হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দৈনিক আমাদের মাতৃভূমি কে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। রাজধানীতেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

ছানাউল হক মন্ডল বলেন, গতকাল (সোমবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। তবে বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল তাপমাত্রা যেমন ছিল আজও সেরকমই থাকবে বলে জানান তিনি।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, ভারতের উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত

থেমে থেমে বৃষ্টি ভোগাবে সারা দিন

আপডেট সময় ০৬:৪৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২