ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ইলিশ মাছ যাদের খাওয়া উচিত নয়

ইলিশ মাছ—নাম শুনলেই যেকোনো ভোজনরসিকের জিভে জল চলে আসে। ইলিশ খাওয়ার উপযুক্ত সময় বর্ষা। পাতে এক টুকরো ইলিশ থাকলে অনায়াসে শেষ করা যায় এক প্লেট ভাত। বাঙালি রান্নাঘরে এই মাছটি দিয়ে তৈরি হয় নানা পদ। লোভনীয় সব পদ থাকে সবার পছন্দের খাবারের তালিকায়।

পুষ্টিবিদদের মতে, ইলিশ মাছ শরীরের জন্যও উপকারী। এই মাছে আছে প্রচুর প্রোটিন। তাই নিয়মিত ইলিশ খেলে শরীরে প্রোটিনের ঘাটতি মেটে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে, ইলিশে আছে ওমেগা থ্রি। এই উপাদানটি হার্ট ও ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে। ইলিশ মাছে আরও আছে ভিটামিন এ, ভিটামিন বি ১২, ভিটামিন ডি।
তবে ইলিশ মাছ খেলে যে কেবল উপকারই হয়, তা কিন্তু নয়। অনেকের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। কাদের ইলিশ মাছ খাওয়া মানা। চলুন জেনে নিই-

বিশেষজ্ঞদের মতে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ইলিশ মাছ না খাওয়াই মঙ্গল। এতে অ্যালার্জির সমস্যা আরও বাড়তে পারে।
হাঁপানির সমস্যা থাকলে বেশি ইলিশ মাছ খাওয়া উচিত নয়। এটি শ্বাসকষ্টের সমস্যা বাড়াতে পারে।

যারা অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন, তারা ইলিশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
কিডনির সমস্যা থাকলে ইলিশ মাছ খাবেন না।

গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ইলিশ মাছ এড়িয়ে চলা উচিত।
বিশেষজ্ঞদের মতে, যাদের ডায়াবেটিস রয়েছে তারা ইলিশ মাছ খেতে পারেন, তবে পরিমাণ বুঝে খেতে হবে। নয়তো বাড়তে পারে সুগারের মাত্রা। ডায়াবেটিসে ভুগলে ইলিশ মাছ ভাজা না খেয়ে পাতলা ঝোল করে খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ইলিশ মাছ যাদের খাওয়া উচিত নয়

আপডেট সময় ০৬:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫