ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পবিপ্রবির মাঠে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক

  • মোঃ ফাহিম
  • আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে অন্তরঙ্গ অবস্থায় দুই বহিরাগত তরুণ-তরুণীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। অভিযুক্ত তরুণ ঢাকার এবং অভিযুক্ত তরুণী পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা।

রোববার (৬ জুলাই) সন্ধ্যার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের নিরিবিলি উত্তরের প্রান্তে অশালীন আচরণে লিপ্ত হন তারা। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী নিরাপত্তা শাখাকে জানালে নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়ার নেতৃত্বে একটি টিম গিয়ে তাদের আটক করে নিরাপত্তা শাখার কার্যালয়ে নিয়ে যায়।

নিরাপত্তা কার্যালয়ে নেওয়ার পরও তরুণ-তরুণী আরও এক দফা অশালীন আচরণে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তরুণটি ক্ষিপ্ত হয়ে অফিসে ভাঙচুর করেন এসময় বিশ্ববিদ্যালয়ের একটি টিভি মনিটর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিচয় দিয়ে হুমকি দেন এই তরুণ।

ঘটনার খবর পেয়ে ওই তরুণীর মা ও বড় বোন ঘটনাস্থলে আসেন। তারা বিষয়টি পারিবারিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরে তরুণ-তরুণীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে নিরাপত্তা কার্যালয়ের ক্ষয়ক্ষতির জন্য ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ক্ষতিপূরণ নিয়েছি এবং আর্থিক দিক বিবেচনায় মালামাল পরদিন বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও নিরাপত্তায় প্রক্টোরিয়াল বডি তৎপর। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আমরা আরও কড়াকড়ি আরোপ করব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পবিপ্রবির মাঠে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫