ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিজয় সেতুপতির ছবির সেটে দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

মর্মান্তিক খবর দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে! সুপারস্টার বিজয় সেতুপতির নতুন ছবি ‘বিদুথালাই’-এর শুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের। এই তামিল ছবির একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন স্টান্টম্যান এস সুরেশ।

জানা যাচ্ছে, ২০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যানের। একটি দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলেন সুরেশ। কিন্তু সেই দড়ি আচমকা ছিঁড়ে যেতেই বিপত্তি। শনিবার (৩ ডিসেম্বর) সকালে ঘটেছে এই হাড়হিম করা ঘটনা। ৫৪ বছর বয়সী স্টান্টম্যানের মৃত্যুর ঘটনায় ওত্তেরি পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক স্টান্টম্যান। পরিচালক ভেট্রিমারানের এই ছবিতে বিজয় সেতুপতি ছাড়াও লিড রোলে রয়েছে সুরি।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে তিন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল দুর্ঘটনার কবলে পড়ে। এরপর প্রায় দু-বছর আটকে ছিল ছবির শ্যুটিং। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ৩০ বছর কাজের অভিজ্ঞতা ছিল সুরেশের। তবুও এড়ানো গেল না দুর্ঘটনা।

এই ঘটনার পর ফের একবার ছবির সেটে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রযোজনা সংস্থার থেকে এখনও সুরেশের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি। কমল হাসানের ছবির সেটে মৃত তিন টেকনিশিয়ানের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিলেন কমল হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিজয় সেতুপতির ছবির সেটে দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

আপডেট সময় ০৩:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২