ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

প্রতিদিন একটি আম খেলে কী হয়?

নিঃসন্দেহে আম আমাদের সবচেয়ে প্রিয় ফলের মধ্যে একটি। গ্রীষ্মকালে এই ফল প্রতিদিন খাওয়ার নানা বাহানা খুঁজতে থাকি। প্রতিদিন আম খাওয়া কি উপকারী নাকি ক্ষতিকর সেই ভাবনা থেকেই যায়। ভুলে যাবেন না যে আমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা কারও কারও জন্য চিন্তার কারণ হতে পারে। তবে প্রতিদিন একটি আম খেলে তা স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং এটি বেশ উপকারী হতে পারে। প্রতিদিন একটি আম খাওয়ার ৪টি স্বাস্থ্য উপকারিতা জেনে নিন-

১. ত্বক উজ্জ্বল করে

আম ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে। আম ভিটামিন সি, বিটা-ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর সবই স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য অপরিহার্য। প্রতিদিন আম খেলে তা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে, যা ত্বককে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. হৃদরোগ দূরে রাখে

আপনি কি জানেন প্রতিদিন একটি আম খেলে হৃদযন্ত্রের উন্নতি হয়? আম পটাসিয়াম সমৃদ্ধ এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করে। এতে ম্যাগনেসিয়ামও প্রচুর থাকে, যা হার্ট ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন আম খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

৩. ওজন কমাতে সাহায্য করে

আপনার ওজন কমানোর ডায়েটে আম রাখতে পারেন। প্রতিদিন পরিমিত আম খেলে অর্থাৎ প্রতিদিন একটি করে খাওয়া হলে তা ওজন বজায় রাখতে সাহায্য করবে। এর কারণ হলো আম ফাইবার সমৃদ্ধ এবং দীর্ঘ সময় ধরে পেট ভরাতে সাহায্য করতে পারে।

৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

আঁশের পরিমাণ এবং পুষ্টির কারণে প্রতিদিন একটি আম খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আমের মৌসুমে প্রতিদিন একটি করে আম খাওয়ার অভ্যাস করুন। এতে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

প্রতিদিন একটি আম খেলে কী হয়?

আপডেট সময় ০৯:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫