ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নিয়ম না মেনেই চলছে সড়কের কাজ, দুদকের অভিযানে মিলল সত্যতা

কোথাও রাস্তার পাশে পরিমিত জায়গা নেই আবার কোথাও হাত দিয়ে টান দিলে উঠে আসছে বিটুমিন আর পাথর। আবার কোথাও পাওয়া গেছে নিম্নমানের ইট। কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চলমান কাজে দুদকের অভিযানে গত সোমবার এমন চিত্রই দেখা যায়।

প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে বিগত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে সড়ক ও জনপথ বিভাগ এ কাজ বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ করে। ছয়টি প্যাকেজে ৬ জন ঠিকাদার কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত প্রায়ই ৬০ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণের কাজ শুরু করে প্রায় ৩ বছর আগে। শুরুর পর থেকেই এ কাজে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেন্দ্রীয় অফিসেও এ ধরনের অভিযোগ জমা পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুদক সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার কর্মকর্তারা গত সোমবার সরেজমিনে এসব অভিযোগ তদন্তে যান।

দুদকের টিম চলমান প্রকল্পে নানা অনিয়ম দেখতে পান। এ সময় কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল জানান- তাদের কাছে অভিযোগ ছিল কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক পুনঃনির্মাণ কাজে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। অভিযানে এসে তার প্রমাণ মিলেছে। তিনি বলেন- কাজের সিডিউল অনুযায়ী রাস্তার দুই পাশে যে দৈর্ঘের শোল্ডার  (জায়গা) থাকার কথা, অধিকাংশ স্থানে সেটি নেই। ফলে বর্ষা মৌসুমে রাস্তার দুইপাশ থেকে ভেঙে যাওয়ার সম সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক জায়গায় নিম্নমানের উপকরণ খুঁজে পেয়েছেন তারা।

আবার কোথাও কোথাও বিটুমিন ও পাথরের মাত্রা ঠিক না হওয়াই হাত দিয়ে টান দিলে পিচ ও খোয়া উঠে আসছে। তিনি বলেন, তারা কিছু উপকরণ সংগ্রহ করেছেন। এগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হবে। সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন চেয়ে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে বলেও জানান দুদক সহকারী পরিচালক নীলকমল পাল।

তবে অভিযানের সময় উপস্থিত কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান দুদক টিমের বক্তব্যের ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন- সমস্ত নিয়মকানুন মেনে প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের সমস্ত কাজ এখনো শেষ হয়নি। তাই দু’একটি জায়গায় সমস্যা থাকতে পারে। সেগুলো প্রকল্পের কাজ শেষ করার পূর্বেই ঠিক করা হবে বলে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নিয়ম না মেনেই চলছে সড়কের কাজ, দুদকের অভিযানে মিলল সত্যতা

আপডেট সময় ০১:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫