ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

শিক্ষার্থীদের বাধা সত্ত্বেও জোরপূর্বক ভবন নির্মাণে অটল জাবি প্রশাসন

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ১২:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন ছাড়াই আবাসিক হলের পাশে চারুকলা বিভাগের একাডেমিক ভবন নির্মাণকে কেন্দ্র করে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই হল সংলগ্ন এলাকায় ভবন নির্মাণের বিরোধিতা করে আসছেন। তবে সম্প্রতি পুনরায় নির্মাণ কাজ শুরুর চেষ্টা হলে ক্ষোভে ফেটে পড়েন তারা।

বুধবার (১৪ মে) বিকেলে শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থীরা ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে লোহার খুঁটি ও টিনের বেড়া ভেঙে সেখানে গাছ রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের দাবি, মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ একটি অপরিকল্পিত ও পরিবেশবিধ্বংসী সিদ্ধান্ত, যা আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, যেহেতু নির্ধারিত স্থানটি লেকের পাড় ঘেঁষা, সেখানে ভবন নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য এবং পাখিদের আবাসস্থলে হুমকি তৈরি হবে। তারা জানান, পূর্বে এ বিষয়ে ছাত্রদের গণস্বাক্ষর এবং আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি তোলা হলে সেখানে জায়গা পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী মো. আব্দুল মোমেন বলেন, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যখন প্রথম এই জায়গায় ভবন নির্মাণের চেষ্টা হয়, আমরা ছাত্ররা এর প্রতিবাদ করি। পরে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় অন্য জায়গায় ভবন নির্মাণ হবে। এখন আবার কেন আগের জায়গাতেই নির্মাণ শুরু হলো, সেটাই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, ১৭ মার্চ ২০২৫ তারিখে গৃহীত সিন্ডিকেট সিদ্ধান্ত অনুসারে আমরা আজ গাছ রোপণ করে জায়গাটি উন্মুক্ত রাখতে চাই। কিন্তু চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী আমাদের ‘সন্ত্রাসী’ বলেছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি সংসদের সভাপতি আলিফ মাহমুদ বলেন, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের ফলে গত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮ শতাংশ জলাশয় ও স্থলভূমি বিলীন হয়ে গেছে। এই জায়গায় একসময় প্রায় ৫০০টির বেশি গাছ ছিল। লেকের পাড়ে বহুতল ভবন হলে তা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করবে।

তিনি আরও বলেন, বর্তমানে কলা অনুষদের এক্সটেনশন ভবন ও নতুন লেকচার থিয়েটার হলে শ্রেণিকক্ষ সংকট অনেকাংশেই মিটে যাবে। তাই মাস্টারপ্ল্যান ছাড়া ভবন নির্মাণ অগ্রহণযোগ্য।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশ) সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম ইমন অভিযোগ করেন, এই প্রকল্পে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) জালিয়াতি, পরিবেশ প্রভাব মূল্যায়ন (ইআইএ) না করেই নির্মাণকাজ শুরুর উদ্যোগ এবং ছাত্রলীগের মাধ্যমে বাধা প্রদানের অভিযোগ রয়েছে। আমরা চাই, সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে টেকসই ও স্বচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

শিক্ষার্থীদের বাধা সত্ত্বেও জোরপূর্বক ভবন নির্মাণে অটল জাবি প্রশাসন

আপডেট সময় ১২:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫