ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ধামইরহাটে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ফতেপুর বাজার এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার ফতেপুর মৌজার, জেএল নং ১৪৮, আরএস খতিয়ান নম্বর ১০১, ৪০৮ নম্বর দাগের ৫৬ শতাংশ জমির প্রায় ৫১ শতাংশ নিয়ে বিরোধ চলছে।

২১ এপ্রিল ২০২৫  ওই সম্পত্তির দাবিদার দেওয়ান নাহিদ জামান নওগাঁ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ ধামইরহাট থানাকে আদেশ দেন। ২ মে ২০২৫ তারিখে ধামইরহাট থানা উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু গত মঙ্গলবার আদেশ অমান্য করে প্রতিপক্ষ ইমরান হোসেন সহ কয়েকজন ব্যক্তি ও তাঁর দলবল নিয়ে ওই জমিতে বালু ও জমির চারদিকে সীমানায় বাঁশ পুঁতে কাঁটা তার দিয়ে জমি দখলে নিয়েছেন।

এ বিষয়ে বিবাদী ইমরান হোসেন বলেন, আমাদের কাছে কাগজপত্র আছে এইজন্য আমরা জমি দখলে নিয়েছি।
ধামইরহাট থানার এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ বলেন, ‘বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ আদেশ পাওয়ার পরে। নোটিশটি বাদী ও বিবাদীর নিকট পাঠানো হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ধামইরহাটে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৩:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫