ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বাউফলে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ 

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি খাল থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩মে) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ড চর মিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, শাহজাহান হাওলাদার (৭০), দুলাল মৃধা (৪৮)। বাকি আহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সরকারিভাবে চন্দ্রদ্বীপের ২নং ওয়ার্ডে সড়ক উন্নয়নের কাজ চলছে। এই কাজের জন্য প্রকল্প সংশ্লিষ্টরা একটি খাল থেকে অবৈধ ‘বোমা মেশিন’ দিয়ে বালু উত্তোলন করছিল। এতে স্থানীয় শাহজাহান হাওলাদারের ঘরের জমিতে ফাটল ধরে এবং ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

মঙ্গলবার বিকেলে শাহজাহান প্রকল্প সংশ্লিষ্টদের বালু তুলতে নিষেধ করেন। এ নিয়ে শ্রমিকদের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুলাল হাওলাদার নামে একজন শ্রমিকদের পক্ষে কথা বলেন। এরই জেরে শাহজাহান ও দুলালের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, এ বিষয়ে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল মোর্শেদ মুরাদ বলেন, বালু দিয়ে প্রকল্পের কাজ করার বিষয়টি আমার জানা নেই। সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বাউফলে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ 

আপডেট সময় ০২:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫