ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

সোকসাসের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং সোকসাস এর নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

গত মঙ্গলবার (১৩ মে) সকাল ১০:৩০ মিনিটে
শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে (কলেজ অডিটোরিয়াম) আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসিন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতি, বাংলা কলেজ সাংবাদিক সমিতি, বেগম বদরুন্নেছা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ এক নিঠুর কাকলি মুখোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ নয় স্বপ্ন পূরণ হয়েছে, তিনি আরো বলেন বর্তমান একুশে পদক প্রাপ্ত এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ আজকের বড় বড় সাংবাদিকদের পাশে বসতে পেরে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে।সোকসাসের সদস্যরা যেভাবে নিষ্ঠার সাথে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁদের এই পেশাদারিত্ব এবং নৈতিকতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।”

প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভব তার মধ্যে সাংবাদিকতা ৪র্থ স্তম্ভ। কিন্তু দুর্ভাগ্যবশত এ চতুর্থ স্তম্ভকে শেখ হাসিনা সরকার একদম শেষ করে দিয়ে গেছে। তিনি আরো বলেন তোমরা বড় মানের সাংবাদিক তোমাদের একাডেমিক পড়াশোনার কোন বিকল্প নেই বাংলা ইংরেজি সহ সব ধরনের জ্ঞানের প্রয়োজন সাংবাদিক হতে গেলে সেই সাথে তোমাদের সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।

বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকতা মানেই দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার প্রতীক।যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।”

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।

সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই তথ্যচর্চা, শিক্ষামূলক প্রতিবেদন ও সচেতনমূলক সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তারা আরও সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সোকসাসের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ

আপডেট সময় ১২:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫