ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নোয়াখালীতে যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি বিক্রিকে কেন্দ্র করে দ্বন্দ্বে যুবলীগ কর্মী জাকির হোসেনকে (৪০) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠলেও, পুলিশ বলছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের তিনতেড়ী এলাকার হাসানপুর গ্রামের দুর্গা পাটোয়ারী বাড়ির রফিক মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে একজন প্রভাবশালী যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি তাবলিগ জামাতে চলে যান। তাবলিগ শেষে মুখে দাঁড়ি রেখে, এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি পুনরায় এলাকায় ফিরে আসেন এবং মাটির ব্যবসা শুরু করেন।

জাকির প্রতি ট্রাক মাটি ১,২০০ টাকায় বিক্রি করতেন। অন্যদিকে, একই এলাকার ল্যাংড়া নজরুল, তুহিন, সাদ্দামসহ ১০-১২ জন ব্যক্তি প্রতি ট্রাক মাটি বিক্রি করতেন ১,৬০০ টাকায়। এই দামগত পার্থক্যকে কেন্দ্র করে গত ৮-১০ দিন ধরে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। এর জেরে দুই দিন আগে দুর্বৃত্তরা জাকিরের মাটি কাটার ভেকু মেশিন পুড়িয়ে দেয়।

এরপর সোমবার দুপুরে মাটির দাম নিয়ে দ্বন্দ্বের জেরে জাকিরকে কোটবাড়িয়া এলাকায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচজন ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশায় করে জাকিরের লাশ বেগমগঞ্জ উপজেলার পলোয়ান পোল এলাকায় নিয়ে যায়। সেখানে খালের পাড়ে সিএনজি থেকে লাশ ফেলে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে এবং গণপিটুনি দেয়।

নিহতের স্ত্রী ফাতিমা বেগম হিরা বলেন, “বিএনপির লোকজন আমার স্বামীকে তুলে নিয়ে যায়। স্থানীয়রা বিএনপির বাবু নামে একজনকে আটক করেছে। পরে খবর পেয়ে গিয়ে জানতে পারি, আমার স্বামী মারা গেছেন।”

তবে এই অভিযোগ নাকচ করে দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “বিএনপি কোনো নির্যাতন বা হত্যাকাণ্ডকে সমর্থন করে না।”

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ফেলে পালানোর সময় স্থানীয়রা দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “জাকির একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া বেগমগঞ্জ থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নোয়াখালীতে যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় ১০:৫৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫