ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক

আজ কাল ১৩ মে/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বাগজানা পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মঙ্গলবার যথারীতি তিনি নিজ কার্যালয়ের কার্যক্রম অন্তে দুপুর বেলা বাগজানার উদ্দেশ্যে রওনা দেন। জেলা প্রশাসক মহোদয় বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনের আগে তিনি প্রথমেই বাগজানা ইউনিয়ন ভূমি অফিসে যান। এসময় তিনি ভুমি অফিসের বিভিন্ন নথিপত্র দেখেন। এরপর বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক সহ সকল ইউপি সদস্য ও সচিব জেলা প্রশাসকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরিষদের গ্রাম পুলিশরা প্রধান অতিথি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। সর্বশেষ তিনি উপজেলার জীবনপুর ও সোনাপুর নয়াপাড়া গুচ্ছ গ্রামের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয় প্রকল্পে বসবাস করা ছোট বড় সব বয়সের নারী-পুরুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভালমন্দ খোঁজ খবর নেন। জেলা প্রশাসক মহোদয়ের সফরসঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক, বাগজানা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ্ হিস সায়াদ ও বাগজানা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল সহ অনেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বাগজানা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫