ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ইউনিয়ন পরিষদ ভবন থেকে ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ ভবন থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে দেবহাটা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন—দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) এবং টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঢাকা পোস্টকে জানান, গ্রেপ্তারকৃতরা বিগত সরকারের সময় এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।

তিনি জানান, সোমবার দুপুরে পাঁচ ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদে অবস্থান করতে দেখে এলাকাবাসী সেখানে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরে বিকেলেই তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ইউনিয়ন পরিষদ ভবন থেকে ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫