ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ববি উপাচার্যের অপসারণের দাবিতে অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত ১১টা থেকে আমরণ অনশনে বসেন তারা। প্রায় ১৪ ঘণ্টা অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে অনশনে থাকা কয়েকজন শিক্ষার্থী।

অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সকল নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। নাহয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে।

এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। শিক্ষকেরাও শিক্ষার্থীদের সঙ্গে অনশনে যাবেন কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা।

গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার অচলাবস্থা বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ববি উপাচার্যের অপসারণের দাবিতে অনশনে শিক্ষার্থীরা, অসুস্থ হয়ে পড়েছে কয়েকজন

আপডেট সময় ০১:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫