ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ঐ নারীর নাম নাহিদা সুলতানা (৩৫)। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা সদরের মৃত মোকাদ্দেস শেখের কন্যা।

সোমবার (১২ মে) রাতে তাকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেন বান্দরকাটা বিওপির সদস্যরা।

বান্দরকাটা বিওপির ক্যাম্প কমান্ডার মো. মসিউল আলম জানান, সোমবার দুপুরে ঐ নারী বান্দরকাটা ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।

জানা যায়, চলতি মাসের ৫ মে ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী মুন্সিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে সে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত থেকে জামিনে এসে আবারো হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক

আপডেট সময় ১২:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫