ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

৫ দিনের জন্য বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল

নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি জানান, কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌরুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আমরা সপ্তাহ খানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক এবং যাত্রীদেরকে এই বিষয়ে অবহিত করেছিলাম। এ সময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৩ মে) সকালে চন্দ্রঘোনা ফেরিঘাটে কথা হয় সওজ রাঙামাটির উপ-বিভাগীয় প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা এবং উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সঙ্গে। এসময় তারা জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে ওঠার পল্টুনের তলাটা চরের ওপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কারণে আজ মঙ্গলবার ভোর ৬টা হতে রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে এরই মধ্যে যদি ড্রেজিংয়ের কাজ শেষ হয়, তাহলে এর আগে ফেরি চলাচল খুলে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

৫ দিনের জন্য বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল

আপডেট সময় ১১:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫