ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বন্দরে তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকাগুলোতে এ অভিযান চালানো হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ আরও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু, ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ তিতাস গ্যাস ও বন্দর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ ১০-১৫টি দোকান ও আবাসিক ভবনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ গ্যাস ব্যবহারকারী কয়েকটি দোকান ও আবাসিক বাড়ির মালিকদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর ২০২৪ হতে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৩টি শিল্প, ১৬২টি বাণিজ্যিক ও ৩১,৬৪২টি আবাসিকসহ মোট ৩২,০৪৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭২,০০৮টি বার্নার বিচ্ছিন্নসহ উক্ত অভিযানসমূহে ১৫১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বন্দরে তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫