ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।সোমবার (১২ মে) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারের ‘শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয় এন্ড গার্মেন্টস’ (স্থানীয়ভাবে পরিচিত বলরাম বাবুর দোকান) এবং ‘আল মদিনা বস্ত্রালয়’-এর আড়ালে অবৈধভাবে বিদেশি মুদ্রা লেনদেন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুটি দোকান থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়, যার বাংলাদেশের মুদ্রামানে যার মূল্য ৪৮ লাখ, ৫হাজার, ৯শত ১০ টাকা। তার মধ্যে বলরাম দেবনাথ থেকে ৪৬ লাখ ৩৯ হাজার ৯১০ টাকা ও আল মদিনা বস্ত্রালয় থেকে ১ লাখ ৬৬ হাজার টাকা।
অভিযানে শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয় এন্ড গার্মেন্টসের খোকন দেবনাথ এবং আল মদিনা বস্ত্রালয়ের ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ মুদ্রা লেনদেনের অভিযোগ ছিল। আজকের অভিযানে তা প্রমাণিত হয়েছে। আমরা চক্রের পেছনে থাকা মূল হোতাদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
ক্যাপ্টেন মোঃ রাহাতের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই মুদ্রাগুলো কোথা থেকে এসেছে এবং কিভাবে লেনদেন হতো—তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ধরনের কার্যকলাপ বহুদিন ধরে চললেও কেউ প্রকাশ্যে কিছু বলতো না। চন্দ্রগঞ্জ বাজারে এ ধরনের ব্যবসায় জড়িত আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে।উল্লেখ্য, স্থানীয় সূত্রগুলোর দাবি, এসব দোকান দীর্ঘদিন ধরে বস্ত্র ব্যবসার আড়ালে স্বর্ণ বন্ধক ও অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ছিল। যৌথ বাহিনী জানিয়েছে, ঘটনাটি আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫