ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অসি পেসার ।

৪২ বছর বয়সী টেইট নভেম্বর ২০২৭ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে।

টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।

সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংস দলের হেড কোচ হিসেবে কাজ করেন টেইট এবং ২০১২-১৩ মৌসুমে ওই দলের হয়ে খেলেও ছিলেন।
টেইট আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত। তিনি ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত টেইট বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সময়। সাম্প্রতিক সময়ে তরুণ পেসারদের নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমার লক্ষ্য থাকবে এই প্রতিভাগুলোর থেকে বাস্তব ফল বের করে আনা। কারণ এটা আন্তর্জাতিক ক্রিকেট, এখানে ফলাফলই মুখ্য।’

তিনি আরও যোগ করেন, ‘ফিল সিমন্সের (হেড কোচ) মতো একজন অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের এবং আমি আমাদের এই যাত্রার জন্য অপেক্ষা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

আপডেট সময় ০৭:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫