ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন বগুড়ার ধুনট উপজেলার আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন। নাশকতার তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১২ মে) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে তাকে।

গ্রেফতার বেলাল উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন দখল করে নিয়েছে। এ বিষয়ে তিনি রোববার বিকেল ৫টায় থানায় লিখিত অভিযোগ দিতে যান।

পরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতার তিনটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে।

বিএনপি কার্যালয় ও গাড়ি ভাওচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা করা হয়।

এসব মামলার বাদী হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা। মামলায় আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০৫:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫