ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ ও গবাদি পশু

কুমিল্লার মনোহরগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ ও তৃণভোজী প্রাণীরাও। প্রচণ্ড গরমে জনজীবন যেখানে বিপর্যস্ত সেখানে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চায় গবাদি পশুরাও। গরম সহ্য করতে না পেরে ফসলী মাঠের পাশে একটি পরিত্যক্ত বাড়ীতে আশ্রয় নিতে দেখা গেছে শতাধিক গবাদি পশুকে। উপজেলা সদরের দিশাবন্দ-হাটিরপাড়, ঝলম, তাহিরপুর, ছিখটিয়া, আমতলী মৈশাতুয়া, ডুমুরিয়া, গোয়ালীয়ারা, রশিদপুর সহ ১০/১২ টি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
মালিকরা এসব গবাদি পশু সকালবেলা ছেড়ে দেন। সন্ধ্যা হলেই আপন গতিতে তারা নিজ নিজ বাড়ি ফেরে। আহারের সন্ধানে সারাদিন মাঠেই চরে বেড়ায় তারা। সরেজমিনে দুপুরে উপজেলা সদরের পশ্চিম পাশের মাঠে গিয়ে দেখা মেলে ছোট-বড় শতাধিক গবাদি পশুর একটি পাল। সেখানে তীব্র খরতাপে মাঠের একপাশে গাছপালা সমৃদ্ধ একটি ছায়াঘেরা পরিত্যক্ত বাড়ীতে তাদের বিশ্রাম নিতে দেখা গেছে। প্রচণ্ড তাপদাহ যেন তাদের কাবু করে ফেলেছে। দিনের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে বিদীর্ণ মাঠের এসব গবাদি পশুরা গাছের নিচে সুশীতল ছায়া পেতে চলে আসে এখানে।কয়েক গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান – প্রতিদিন সকাল হলেই মাঠে নামতে শুরু করে গবাদি পশুর দল। বেলা বাড়ার সাথে সাথে গরু-ছাগলের সংখ্যাও বাড়তে থাকে। মাঠে এখন ফসল নেই। নদীর পাড়ে, জমির আইলে থাকা ঘাস খায় তারা। বিকালে পেট ভরে বাড়িতে যায়। গবাদি পশুর এমন অবাধ বিচরণে বৈরী আবহাওয়ায় বজ্রপাতের মত দুর্ঘটনায় কবলে পড়ার কথা উল্লেখ করেন তারা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন প্রচণ্ড গরমে গবাদি পশুর ও হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তীব্র তাবদাহে হিটস্ট্রোক ও ঝড় বৃষ্টির সময় বর্জাঘাত থেকে রক্ষা পেতে গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ ও গবাদি পশু

আপডেট সময় ০৩:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫