নরসিংদীর বেলাবোতে (১৩) বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবির হোসেন(২৫)নামের এক যুবককে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার (১০ মে) ভোর আনুমানিক ৫.৩০ মিনিটে উপজেলার চর বেলাবো টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে বেলাবো থানায় সোপর্দ করে। স্কুল ছাত্রী চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বেলাবো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত কবির হোসেন একই এলাকার মৃত রজব আলি ভূইয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিববার(১০ মে) সকালে ওই স্কুল ছাত্রী বাড়ির পিছনে ওয়াশরুম যাওয়ার পরে অভিযোক্ত কবির হোসেন পিছন থেকে ঝাপটিয়ে ধরলে অভিযোগ কারী ডাক চিৎকার করলে তাকে ছেড়ে দেয়।পরে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোক্ত কবির হোসেনকে আটক করেছি। তার বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪( খ) দারায় মামরা রুজু করা হয়েছে। যার মামলা নং ১১। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে নরসিংদীর বেলাবোতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী চর আমলাবো মাধ্যমিক বিদ্যালয়।
সংবাদ শিরোনাম ::
বেলাবোতে স্কুলছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগ, গ্রেফতার-১
-
মোঃ এমাদ মিয়া বেলাবো:-প্রতিনিধি: - আপডেট সময় ০২:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- ৭১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























