ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নওগাঁয় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সকালে ওই নেতাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার (১০ মে) সন্ধ্যায় পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আবু হাসনাত মো মিজানুর রহমান (কিশোর) উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, আবু হাসনাত মো মিজানুর রহমান কিশোর ২০২১ সালের মার্চ মাসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নামে বদলগাছী থানায় গত বছরের ৫ নভেম্বর উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনায় ও নওগাঁ সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ছাড়াও একাধিক মামলা আছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তা ছাড়া তার বিরুদ্ধে পাহাড়পুর ইউনিয়ন পরিষদে নানা অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে।
বদলগাছী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৫ নভেম্বর গোঁবরচাপাহাট সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিকে আদালতে পাঠিয়েছি।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নওগাঁয় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫