ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার 

দোয়ারাবাজারে ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থী কে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা পরবর্তীতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন নিরীহ পরিবার। বখাটের প্রভাবশালী পরিবারের হুমকি ধমকিতে ভিকটিম পরিবার এখন নিরাপত্তাহীনয়তা রয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা দায়েরের প্রায় এক মাসেও গ্রেফতার হয়নি বখাটে।
রোববার বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভিকটিম শিশুর মা ও বাবা কান্নায় ভেঙে পড়ে উপরোক্ত কথা বলেছেন।
তাঁরা বলেন, গরীবের বিচার নেই, থানায় অভিযোগ দেয়ার পর থেকে বখাটে মোহাম্মদ আলীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে মামলা তুলে না নিলে আমাদের গ্রামে থাকতে দেবে না।
ভিকটিমের বাবা বলেন, মামলা দায়েরের ২৫ দিনেও অভিযুক্ত আসামী গ্রেফতার হয়নি, এখন উল্টো তারা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে। আমি দিনমজুর, টাকা পয়সা নেই বলে কোন বিচার পাচ্ছি না।
ভিকটিমের মামা আবু বকর জানান, পুলিশের কাছে গেলে তদন্ত কর্মকর্তা এসআই মিজান সাহেব বলেন, আসামীর সন্ধান দিন, আমরা ধরবো। নতুবা দেয়ালে দেয়ালে পোস্টার লাগান, আসামী ধরে দিতে পারলে পুরুষ্কার দেওয়া হবে’।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকের খাড়া গ্রামে শিশু ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে আসামীর মা বাসন মাঝতে ডেকে নিলে নির্জনে পেয়ে মেয়েটির গলাটিপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৪)। পরে নিকটবর্তী ঘরের বাসিন্দা ও মেয়ের মা মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে। ঘটনার পরদিন দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এজহারভুক্ত করা হয় (মামলা নং ১৬, ১৭/০৪/২০২৫)।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো.জাহিদুল হক বলেছেন, আসামী কে গ্রেফতারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আসামী পক্ষ ভিকটিম পরিবার কে হুমকি ধমকি দিয়ে থাকলে থানায় এসে জিডি করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার 

আপডেট সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫