ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী অভিযানে জীবন চাকমা (২৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

রোববার (১১মে) রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

আটকের পর জীবন চাকমাকে উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) সশস্ত্র সদস্য। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

আপডেট সময় ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫