চলমান বিশেষ অভিযানে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ সহ ৪ জনকে আটক করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ।রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতদের দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাশকতার মামলায়
উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ কে আটক করা হয়।একই রাতে পৃথক পৃথক অভিযানে সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আকন্দ, বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তের চর গ্রামের শাহজামালের ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের আবদুল আলিমের ছেলে হাবিবুল্লাহ মিয়াকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গত বছর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ওই চারজনকে আটক করা হয়। তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জে আওয়ামী লীগের উপ -দপ্তর সম্পাদক সহ আটক ৪
-
জাকিরুল ইসলাম বাবু, জামালপুর ব্যুরো চিপ - আপডেট সময় ০১:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- ৬৮০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























