ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নওগাঁয় বর্গা চাষীদের উপর দুর্বৃত্তদের হামলা আটক -২

নওগাঁর পোরশায় বর্গা চাষীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন পোরশা ইসলামপুরের ইমরান হোসেনের ছেলে আব্দুর রহমান(৩৫) ও পোরশা বাঁশবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব(২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরেও পোরশার ইসি নং ১৩৩১ ওয়াক্ফ এস্টেটের সুহাতী মৌজায় ৪৫ বিঘা জমির বোরো ধান রোপন করেছিলেন ১৩জন বর্গাচাষী। ধান পেকে যাওয়ায় বর্গা চাষীরা তাদের রোপণকৃত জমির ধান কাটতে শুরু করেন।

গত শুক্রবার বিকালে বর্গা চাষীরা জমিতে ধান কাটছিলেন। এসময় আটকৃত দু’জনসহ প্রায় ১৫-২০জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বর্গা চাষীদের উপর হামলা করে। হামলায় বর্গাচাষীদের মধ্যে ৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রাসেল নামের বর্গাচাষী। হামলার সময় খবর পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করলে দুর্বুত্তদের মধ্যে সকলে পালিয়ে গেলেও আটক হন আব্দুর রহমান ও আব্দুর রাকিব। পরে আটকৃত দু’জনকে পোরশা থানায় সোপর্দ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী নজরুল ইসলাম শাহ্ বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। আটকৃত দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নওগাঁয় বর্গা চাষীদের উপর দুর্বৃত্তদের হামলা আটক -২

আপডেট সময় ১০:৫০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫