ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

তীব্র গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ

বিগত কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বইছে তাপপ্রবাহ। কোথাও মৃদু, কোথাও মাঝারি আবার কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও বইছে মাঝারি তাপপ্রবাহ। গতকাল শুক্রবার ঢাকায় তাপমাত্রার পারদ ওঠে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজও সকাল থেকে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী।

শনিবার (১০ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের হাঁসফাঁস অবস্থা। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বাইরে কাজ করা শ্রমজীবী মানুষেরা তীব্র রোদে কেউ ছায়া খুঁজছেন, কেউ পান করছেন ঠান্ডা শরবত।
রাজধানীর রামপুরা ব্রিজে কথা হয় রিকশাচালক আব্দুল হাইয়ের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সূর্য উঠার পর থেকেই গরমের তীব্রতা বাড়ছে। একটু পথ চলতেই ঘামে গোসল, গলা শুকিয়ে আসছে। বেশিক্ষণ ভাড়া টানতে পারি না। কিন্তু দিন শেষে রিকশা মালিককে জমার টাকা দিতে হবে, তাই এখনো রাস্তায় আছি। এভাবে টানা গরম পড়লে আয় রোজগার কমে যাবে আমাদের। তাই ক্লান্ত হলেও জিরিয়ে জিরিয়ে রিকশা চালাচ্ছি।
একই জায়গায় কথা হয় ভ্যানচালক জাহেদ হাসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, মালিবাগ মোড় থেকে মালামাল নিয়ে যাচ্ছি উত্তর বাড্ডা। এই গরম খুব কষ্ট দিচ্ছে। ভ্যানে তো সবসময় ভাড়া পাই না যে রাতে চালাবো। গাড়ি নিয়ে না বের হলে পেট তো চলবে না।

আজ শনিবার সকাল থেকেই রাজধানীর সড়কে মানুষের উপস্থিত তুলনামূলক কম। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রাজধানী ঢাকায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

তীব্র গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ

আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫