ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

দুষ্কৃতিকারীদের দেয়া আগুন ইউপি সদস্যের গোডাউনপুড়ে ছাই

রংপুরের মিঠাপুকুরে গভীর রাতে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি সংলগ্ন একটি গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গোডাউন সহ গোডাউনের ভিতরের মামলার এবং ইউপি সদস্যদের বাড়ির একাংশ পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৮-মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এতে দুটি গোডাউন ঘর সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগী ইউপি সদস্যের।

প্রত্যক্ষদর্শীয় স্থানীয়রা জানান, উপজেলার রানীপুকুর ইউনিয়নের হরনারায়পুর গ্রামে সাবেক ইউপি সদস্য মিজানুর মেম্বারের বাড়ি সংলগ্ন টিনসেডের একটি আধাপাকা গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মেম্বারের পরিবারের লোকজনের চিৎকারে ঘুমন্ত লোকজন ছুটে গিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখায় মূহুর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ততোক্ষণে পুড়ে সব শেষ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা হারুন বলেন, গতবছরের একই দিনে আমার একটি খড়ের গাদায় আগুন লাগায় দুষ্কৃতিকারীরা। হয়তোবা একই ব্যক্তি আবারো এই কাজ করেছে।

ইউপি সদস্য মিজানুর মেম্বার জানান, গোডাউনের পাশাপাশি আমার বাড়ির একটি ঘরের আংশিক ক্ষতি হয়। গোডাউনের ভিতরে আলু ছিলো। কোনোকিছু বের করা সম্ভব হয়নি। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছিনা। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর, মশিউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দুষ্কৃতিকারীদের দেয়া আগুন ইউপি সদস্যের গোডাউনপুড়ে ছাই

আপডেট সময় ০২:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫