ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

পীরগঞ্জের কাউয়াপুকুর বাজারে টোল আদায়ে আগের ইজারাদারের হুমকি

পীরগঞ্জের কাউয়াপুকুর বাজারের ইজাদারকে টোল আদায়ে বাঁধাসহ হুমকি দেয়ায় আগের ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ফলে উপজেলার শানেরহাট ইউনিয়নের ওই বাজারের উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা গেছে, চলতি ১৪৩২ বাংলা সনের ১লা বৈশাখ থেকে আগামী এক বছরের জন্য কাউয়াপুকুর বাজারটির নিলামে দিতে উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি দেন। যাহার স্মারক নং-উপজেলা নির্বাহী কার্যালয়.০৫.৫৫.৮৫৭৬.০০০.১০.০০১.২৩.৩১২। এতে অংশ নিয়ে সর্বোচ্চ ডাকদাতা হিসেবে মোঃ আব্দুর রশিদ শেখ কে ইজারাদার নিয়োগ দেয়া হয়। তিনি ইজারাদার হওয়ায় উল্লেখিত বাজারটির আগের ইজারাদার আজাহার আলী মাস্টার নাখোশ হন এবং তিনি নতুন ইজারাদারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখিত বাজারটিতে আজাহার আলী মাস্টার ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা সৃষ্টি, বাজারটি ধ্বংসে অপপ্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে শান্তি, শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম করে আসছেন।।ফলে ইজারাদার মোঃ আব্দুর রশিদ শেখ গত ৭ মে আজাহার আলী মাস্টার সহ ১৩ জনকে এজাহারনামীয় বিবাদী এবং ৭/৮ জনকে অজ্ঞাত বিবাদী করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইজারাদার আব্দুর রশিদ শেখ বলেন, আমি বাজারের শৃঙ্খলা সৃষ্টি, দোকানপাট বৃদ্ধি, টোল আদায় সহ বাজারের সকল কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছি। আগের ইজারাদার গং বাজারটি ইজারা নিতে অক্ষম হওয়ায় তারা শত্রুতার সৃষ্টি করে প্রায়শই বিভিন্ন মিথ্যাচার, হয়রানিমূলক কর্মকাণ্ড, বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করে টোল আদায়ের বাধা-প্রদান করছে। যা বাজার উন্নয়নে পরিপন্থী মূলক ও অনাকাঙ্ক্ষিত । আমি এর বিচার চাই। বাজারটির একাধিক ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বলেন, আগের ইজারাদার সবসময়ই অতিরিক্ত টোল নিতে চাপ সৃষ্টি করতো। তার চেয়ে এখনকার ইজারাদারের ব্যবহার, আচার, আচরণ খুব ভালো। আমরা স্বস্তিতে ব্যবসা করছি। কিন্তু আগের ইজারাদার আবারও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, বিধি মোতাবেক আমরা কাউয়াপুকুর বাজারটি ইজারা দিয়েছি। কেউ শান্তি ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পীরগঞ্জের কাউয়াপুকুর বাজারে টোল আদায়ে আগের ইজারাদারের হুমকি

আপডেট সময় ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫