ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ আটক ১

বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রুহুল আমিন (৩৫), পিতা: সোনাই মাঝি। তাকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকের পর রুহুল আমিনকে থানায় নিয়ে আসা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৮:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫