গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে প্রতি হাট বারে বিক্রি হয় কোটি টাকার হলুদ। কৃষকেরা সরাসরি এই হাটে তাদের উৎপাদিত দু ধরনের শুকনা ও কাঁচা হলুদ নিয়ে এসে বিক্রি করে।কাক ডাকা ভোর থেকে কৃষক তাদের উৎপাদিত হলুদ হাটে নিয়ে আসে। ক্রেতা বিক্রেতার হাক ডাকের মধ্য দরকষাকষির মাধ্যমে দিনব্যাপী চলে ক্রয় বিক্রয়।
বিক্রি হয় হাজার হাজার মেট্রিক টন শুকনা কাঁচা হলুদ। হলুদ গুনগত মানসম্মত হওয়ায় কোটি টাকার হলুদ ক্রয় করে পাইকাররা।বাজারে ক্রেতা বিক্রেতার দর-কষাকষির মধ্য চলে দিনব্যাপী হাটের ক্রয়-বিক্রয়। হাটে কর্মসংস্থান হয়েছে অনেক লোকের।
প্রকার ভেদে ৪০ কেজি ওজনের এক মণ হলুদ বিক্রি হয় ৭থেকে ৮ হাজার টাকায়।
গুনাগত মান ভালো হওয়া সারা দেশ থেকে ক্রেতারা সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও সোমবার এই হাটে এসে হলুদ ক্রয় করে। বাজারে চাহিদা থাকায় দাম ভালো পাওয়ায় হলুদ উৎপাদনে আগ্রহী এলাকার সকল কৃষকরা।ধাপেরহাটের মাটি হলুদ উৎপাদনের জন্য উপযোগী। তাই প্রতিটি কৃষক কম বেশী হলুদ চাষ করে থাকে। তারা কখনো সাথী ফসল ও একক ফসল হিসেবে হলুদের চাষ করে থাকে।
বৈশাখ ও জৈষ্ঠ মাসে হলুদ লাগাতে ব্যস্ত সময় পার করে কৃষক। ফাল্গুন ও চৈত্র মাসে ফসল সংগ্রহের পর তা সিদ্ধ করে শুকিয়ে বাজার জাত করে থাকে। এই বাজারে দু ধরনের হলুদ পাওয়া যায় কাঁচা এবং শুকনা। হলুদ শুকনো হলুদ বাজারে সারা বছর পাওয়া যায়।দেশব্যাপী চাহিদা থাকায় বাংলাদেশের যে সকল কোম্পানি গুলো মসল্লা জাতীয় খাবার বাজারজাত করে সে সকল কোম্পানি গুলো ধাপেরহাটের ঐতিহ্যবাহী হলুদ ক্রয় করে বাজারজাত করে থাকে। এ সকল কোম্পানির প্রতিনিধিরা সরাসরি কৃষকের নিকট ও পাইকারদের নিকট থেকে হলুদ সংগ্রহ করে থাকে।
এ বিষয়ে একাধিক কোম্পানির প্রতিনিধিরা জানান, আমরা সারা বছর এখান থেকে হলুদ সংগ্রহ করে তা ভোক্তার নিকট পৌঁছে দেই।
বাজারে হলুদ কিনতে আসা পাবনার হলুদ ব্যবসায়ী বলেন,এখানকার হলুদের গুণগত মান খুবই উন্নত।
হলুদ উৎপাদনকারী কৃষক, সোলায়মান বলেন, আমাদের এলাকার অর্থকারী ফসল বর্তমানে হলুদ। হলুদ উৎপাদনে খরচ কম, শুকনা হলুদ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়,সাথী ফসল হিসাবে হলুদ চাষ করলে খরচ কম,এককভাবে চাষ করলে ফলন ভালো হয়, খরচ একটু বেশী হলেও ফলন ভালো হয়।
হলুদ চাষী আজাদুল ইসলাম বলেন,আমাদের এলাকায় প্রায় ১৮ প্রজাতির হলুদ চাষ হয়ে থাকে। হলুদ চাষ কে আরো বেগবান,লাভবান করতে হলে কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্হা সরকার কে করতে হবে।পৃষ্ট পোষকতা পেলে আন্তর্জাতিক মানের হলুদ এখান থেকে উৎপাদন করা সম্ভব।
এছাড়া সম্প্রীতি সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হলুদের গুড়ার সাথে ভেজাল মিশিয়ে বাজারজাত করে, কৃষকদের ক্ষতি করছে, এটা বন্ধ করতে হবে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া বলেন,ধাপেরহাট, ইদিলপুর সহ আশে পাশের কয়েকটি ইউনিয়নের মাটি লালমাটি অধিষ্ঠিত উর্বর হওয়ায় গুণগত মানের হলুদ উৎপাদন করছে।যা রান্নার স্বাদ বাড়িয়ে সারা দেশে বাজার সৃষ্টি করে বিখ্যাত করে তুলেছে।উপজেলা কৃষি অফিস তাদের সকল পরামর্শ দিয়ে সহযোগিতা করছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম বলেন,আমি ধাপেরহাটের হলুদের অনেক নাম ডাক শুনেছি তা বাস্তবে দেখছি। আমার উপজেলার কৃষকেরা কষ্ট করে দেশ সেরা হলুদ উৎপাদন করে যা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখছে।আমরা উপজেলা প্রশাসন কৃষকদের উৎপাদিত সকল ফসলের ন্যা্য্য মূল্য নিশ্চিত করতে উৎপাদন খরচ কমিয়ে ফলন নিশ্চিত করণে কৃষকদের পাশে আছি থাকবো। সাড়া দেশে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করতে গণমাধ্যম গুলো ও সাংবাদিক ভাইরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ ও বীজ সার বিনা মূল্যে সরবরাহ করছি।
শহিদুল হক, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

























