ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের অন্যান্য গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পবিপ্রবি কেন্দ্রে এ পরীক্ষায় ১২শত ৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিল ১১শত ১ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৮৯.৫১ শতাংশ।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ও পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।

এ সময় ভর্তি পরীক্ষা দিতে বাগেরহাট থেকে আগত এক ভর্তিচ্ছুক পরীক্ষার্থী
মো: নাজমুস সাকিব বলেন,” প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলের পরিবেশ ও মোটামুটি সুন্দর ছিলো। ”

এ ব্যাপারে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য যা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করেছি।”

তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিটি ভবনের প্রবেশপথে নিরাপত্তা উপ-কমিটি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দায়িত্ব পালন করেন।

এছাড়া উপাচার্যের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসনপ্রতি লড়বেন ১৭ জন। এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ মে। এছাড়া, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫