ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

সাতক্ষীরায় সাংবাদিক হাবিবুর রহমানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান(৫৫)একটি হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সাংবাদিক হাবিবুর রহমান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবি এ্যাড. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গ: ৫ আগষ্ট পরবর্তী আইন শৃঙ্খলা অবনতিতে দেবহাটার খলিশাখালীতে ১৩২৮ বিঘা মহস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহাড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এঘটনার পর ২০২৪ সালের ১ নভেম্বর ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমিহীন জনপদে সন্ত্রাসী ঘটনায় সেনাবাহিনী পুলিশ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় গনপিটুনিতে সন্ত্রাসী কামরুল ইসলাম(৪০) গনপিটুনিতে নিহত হয়। যৌথবাহিনী এসময় ঘটনাস্থল থেকে ১৫ টি হাতবোমা, ৫টি দেশী দা সহ বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
এঘটনায় কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবী করে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলা স্থানীয় জমির মালিকদের আসামী করার পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামী করা হয়। ওই মামলায় এর আগে সাংবাদিক হাবিবুর রহমান উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সাংবাদিক হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো: নজরুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সাতক্ষীরায় সাংবাদিক হাবিবুর রহমানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন

আপডেট সময় ০৭:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫