ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবনেশনাল ডায়লগ অদ্য ৮ মে বরিশালের খামার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিট এর মাননীয় মহাপরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক বদিউজ্জামান, ড. মুহাম্মদ আসাদুল হক, ড.শহিদুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ামসহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ ।উক্ত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি খাদ্য নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যা অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবনেশনাল ডায়লগ অনুষ্ঠিত
-
এম রহমান - আপডেট সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ৬৮৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























