রাজধানীর মিরপুরের পল্লবী থানার অন্তর্গত কালশী এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়, যা দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিল।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা অংশগ্রহণ করেন।
উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে ছিল অস্থায়ী দোকান, বসবাসযোগ্য কাঁচা ঘর, এবং সড়কের পাশে নির্মিত অবৈধ গুদাম। অভিযান চলাকালে কিছু ব্যবসায়ী ও বাসিন্দা মৌখিকভাবে প্রতিবাদ জানান, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত থাকে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জনসাধারণের চলাচলে বাধা এবং নগর পরিকল্পনায় বিঘ্ন সৃষ্টি করায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে তারা জানান, নিয়মিতভাবে এমন অভিযান চলমান থাকবে যাতে নগরজুড়ে অবৈধ দখল প্রতিরোধ করা যায়।
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। নগরবাসী আশা করছেন, এমন উদ্যোগে রাজধানীর জনজট ও চলাচলের সমস্যা কিছুটা হলেও লাঘব পাবে এবং নগরীর সুন্দর্য্য ফিরে আসবে।
হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার 

























